নেত্রকোনার দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এক সিএনজিচালককে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২৪ অক্টোবর) দুপুরে দুর্গাপুর উপজেলায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট সিএনজিচালককে ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।অভিযান চলাকালে সংশ্লিষ্ট পরিবহনচালকদের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় বন্ধে প্রশাসনের এ ধরনের তদারকি গণপরিবহনে শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।