ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

দুর্গাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ

হাত ধোয়ার বীর হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে র‍্যালি এবং সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার ব্যবহারিক প্রদর্শনীর আয়োজন করা হয়।বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে শিক্ষার্থীদের সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে দেখানো হয়।অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দীনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাতের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা অতিরিক্ত কর্মকর্তা রায়হানুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আলী আজগর, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, উপজেলা বিএনপির সহসভাপতি এম এ জিন্নাহ এবং সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী হাসান কলি, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।এ ছাড়া সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।বিশ্ব হাত ধোয়া দিবসের এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং সাবান ও পরিষ্কার পানি দিয়ে নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। অপরিষ্কার হাতের মাধ্যমে বিভিন্ন জীবাণু ছড়াতে পারে; তাই সঠিক নিয়মে হাত ধোয়া সংক্রমণের ঝুঁকি কমাতে সহায়ক।

দুর্গাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ