ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

উৎসবমুখর পরিবেশে লাল মিয়া স্মৃতি গণপাঠাগারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গুজিরকোণা ইউনিয়নের সালুয়াকান্দা গ্রামে উৎসবমুখর পরিবেশে লাল মিয়া স্মৃতি গণপাঠাগারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। ১ নভেম্বর ২০২৬ তারিখে পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে পাঠক, শিশু-কিশোর ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।মেহেদি হাসান ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাগারের সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়া, সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা মো. নান্টু মিয়া, সম্মানিত উপদেষ্টা সোয়েল মিয়া, উপদেষ্টা মো. জুয়েল মিয়া ও মোহাম্মদ আলী আহমদ। এ ছাড়া উপস্থিত ছিলেন জ্ঞানের উৎস পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালক আল রুমান হাসান।প্রতিষ্ঠার পর থেকেই লাল মিয়া স্মৃতি গণপাঠাগারটি এলাকায় বই পড়ার অভ্যাস গড়ে তোলা, শিশু-কিশোরদের জ্ঞানচর্চায় উৎসাহিত করা এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে কাজ করে যাচ্ছে।পাঠাগারটির মূল লক্ষ্য হলো বইয়ের মাধ্যমে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া এবং একটি শিক্ষিত, সচেতন ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখা।আয়োজকেরা জানান, ভবিষ্যতেও পাঠাগারের কার্যক্রম আরও সম্প্রসারণ, পাঠকসংখ্যা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। পাঠাগারটির স্লোগান—‘পাঠেই মুক্তি’।

উৎসবমুখর পরিবেশে লাল মিয়া স্মৃতি গণপাঠাগারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন