ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

লুৎফুজ্জামান বাবরের নির্দেশনায় মোহনগঞ্জে সৌন্দর্যবর্ধন, শিয়ালজানি খালে বসছে দৃষ্টিনন্দন লাইট

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তুলতে সৌন্দর্যবর্ধন কার্যক্রম শুরু হয়েছে। নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের নির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে।এরই অংশ হিসেবে পৌরসভার গুরুত্বপূর্ণ স্থান শিয়ালজানি খালে দৃষ্টিনন্দন লাইট স্থাপনের কাজ চলমান রয়েছে। এসব লাইট স্থাপন সম্পন্ন হলে সন্ধ্যার পর খালটির চারপাশ আলোকিত হওয়ার পাশাপাশি এলাকার সৌন্দর্যেও নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।শুধু আলোকসজ্জাই নয়, শিয়ালজানি খালের পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্য ধরে রাখতেও নেওয়া হচ্ছে পরিকল্পনা। খালে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনার উদ্যোগ রয়েছে।সংশ্লিষ্ট উদ্যোগের মাধ্যমে মোহনগঞ্জ পৌরসভাকে আরও পরিচ্ছন্ন, আলোকিত ও বসবাসের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে পৌর এলাকার পরিবেশ ও নাগরিকদের চলাচলের অভিজ্ঞতায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। মোহনগঞ্জ পৌরসভাকে আধুনিক নগরীর আদলে সাজানোর এ কার্যক্রমে শিয়ালজানি খালের সৌন্দর্যবর্ধন একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

লুৎফুজ্জামান বাবরের নির্দেশনায় মোহনগঞ্জে সৌন্দর্যবর্ধন, শিয়ালজানি খালে বসছে দৃষ্টিনন্দন লাইট