ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

নেত্রকোণার ফাহিম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের (অনুর্ধঃ১৫) অধিনায়ক

বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন নেত্রকোনার ছেলে মো. ফাহিম হাসান। তার এ অর্জনে আনন্দিত নেত্রকোনার ক্রীড়াপ্রেমীরা।ফাহিম হাসান নেত্রকোনার লক্ষীগঞ্জ ইউনিয়নের সাবেক ফুটবলার পলাশের ছেলে। অনূর্ধ্ব-১৫ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে সতীর্থদের নিয়ে বুধবার রাতে আজারবাইজানের উদ্দেশে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে তার।ফাহিমের এ অর্জনকে জেলার ফুটবলের জন্য আনন্দের খবর হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা ফাহিম ও তার দলের জন্য দোয়া এবং শুভকামনা জানিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে ভালো খেলা উপহার দিয়ে দেশের সুনাম বয়ে আনবে দলটি—এমন প্রত্যাশাও তাদের।

নেত্রকোণার ফাহিম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের (অনুর্ধঃ১৫) অধিনায়ক