নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৩ নম্বর চন্ডিগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন চারবারের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইমাম হাসান আবু চাঁন।রাজনৈতিক জীবনে অভিজ্ঞ ও পরিচিত মুখ আলহাজ্ব ইমাম হাসান আবু চাঁন। তিনি ইতিপূর্বে দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া নেত্রকোনা জেলা বিএনপির সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দুর্গাপুর উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য হিসেবে রয়েছেন।জনপ্রতিনিধি হিসেবেও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। ১৯৮৮ সালে প্রথমবার চন্ডিগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। পরবর্তী সময়ে জনগণের সমর্থন নিয়ে চারবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে দীর্ঘ ২৪ বছর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।