শুভ বিজয়া উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে কমরেড ডা. দিবালোক সিংহের আমন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বেলা ১টার দিকে মণিসিংহ স্মৃতি জাদুঘরে আয়োজিত এ সভায় বিভিন্ন রাজনৈতিক দল ও পেশার মানুষের অংশগ্রহণে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়।সভায় উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন কমরেড ডা. দিবালোক সিংহ। তিনি বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সামাজিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সুজনের সভাপতি অজয় সাহা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উপজেলা বিএনপির সহসভাপতি এম রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেছ গণি, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী হাসান কলি এবং দুর্গাপুর সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক পলাশ সাহা।এ ছাড়া সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অতিথিরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সম্প্রীতির বন্ধন অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।