ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
নেত্র দেশ ২৪

নতুন দায়িত্বে ডেপুটি স্পিকার কায়সাল কামাল বাড়ল কর্মপরিধি

জাতীয় সংসদের কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পরিচালনার লক্ষ্যে ‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ বাস্তবায়নে গঠিত ১০ সদস্যের কমিটির সভাপতি হয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।জাতীয় সংসদ সচিবালয়ের ১৫ অক্টোবর ২০২৬ তারিখের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশনা অনুযায়ী, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়েছে।কমিটির অন্য সদস্যরা হলেন সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিনকাসেম, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিন্জ। কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মহাপরিচালক (বিঅ্যান্ডআইটি)।জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্পের’ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পর্যালোচনা করে সুপারিশ প্রদান করবে এ কমিটি। পাশাপাশি ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের দায়িত্বও পালন করবে কমিটি।প্রকল্পের কাজের প্রয়োজনে কমিটিতে অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

নতুন দায়িত্বে ডেপুটি স্পিকার কায়সাল কামাল বাড়ল কর্মপরিধি