ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

দুর্গাপুরের শিক্ষাঙ্গনে উজ্জ্বল তিন মুখ, জিপিএ-৫ অর্জনে সাফল্যের দৃষ্টান্ত

দুর্গাপুরের শিক্ষাঙ্গনে সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে তিন কৃতী শিক্ষার্থী। জিপিএ-৫ অর্জন করে নিজেদের মেধা ও পরিশ্রমের স্বাক্ষর রেখেছে তারা। তাদের এ সাফল্যে আনন্দিত পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা।জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা হলো—মো. সিফাত আহমেদ তালুকদার, আসিফুর রহমান আসিফ ও নাজমুর রহমান জয়।তাদের মধ্যে মো. সিফাত আহমেদ তালুকদার ও আসিফুর রহমান আসিফ বিজ্ঞান বিভাগ থেকে এবং নাজমুর রহমান জয় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে।তিন শিক্ষার্থীর এ অর্জন শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়, বরং দুর্গাপুরের শিক্ষাঙ্গনের জন্যও আনন্দ ও গর্বের বিষয়। অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলার মধ্য দিয়েই এমন সাফল্য অর্জন সম্ভব।তাদের এ কৃতিত্বে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতেও পড়াশোনায় ভালো ফলাফল ধরে রেখে নিজেদের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখবে—এমন প্রত্যাশা সবার।

দুর্গাপুরের শিক্ষাঙ্গনে উজ্জ্বল তিন মুখ, জিপিএ-৫ অর্জনে সাফল্যের দৃষ্টান্ত