নিজস্ব প্রতিবেদক | নেত্র দেশ ২৪নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৮ নম্বর বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর বাজারে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।মানববন্ধনে উপস্থিত ছিলেন গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহবুবুর রহমান (রিপন), সহকারী শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, রেজাউল করিম রনিক, নাসিদ আহমদ, মো. আমিনুল হক ভুঁইয়া, গোলাপ ও মকবুল হোসাইন।এ ছাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা নবম শ্রেণির শিক্ষার্থীর ওপর সংঘটিত ঘটনার তীব্র নিন্দা জানান এবং অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বক্তব্য দেন বলাইশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম খানসহ শিক্ষার্থীরা।এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাঁদের কণ্ঠে ছিল—“ধর্ষণকারীদের ফাঁসি চাই, ফাঁসি চাই।” উল্লেখ্য, গত ১৩ নভেম্বর রাতে বলাইশিমুল ইউনিয়নের খামারগাঁও এলাকার বাসিন্দা ১৫ বছর বয়সী এক কিশোরী ও গোপালপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, চার বছর ধরে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগীর বাবা থানায় তিনজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ এ ঘটনায় মামলা রুজু করে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।