ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

ডেপুটি স্পিকারের উদ্যোগে মাছ চাষে স্বাবলম্বিতার পথে গাঁওকান্দিয়া বাজার মসজিদ, উপকৃত হবে মাদ্রাসাও

সরকারি পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া বাজার জামে মসজিদ। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের বিশেষ উদ্যোগে তৈরি হয়েছে মসজিদের আয়ের নতুন উৎস।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে তাঁর উদ্যোগে বাজারের সরকারি পুকুরটি পূর্বের ইজারাদারের কাছ থেকে মুক্ত করে মসজিদ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় দেওয়া হয়। পরবর্তী সময়ে মসজিদের উন্নয়নেও তিনি ব্যক্তিগত ও সরকারি পর্যায়ে আর্থিক সহযোগিতা করেন।পুকুরটির দায়িত্ব পাওয়ার পর মসজিদের সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, বাজার কমিটির সদস্য শফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্টদের তত্ত্বাবধানে শুরু হয় বাণিজ্যিক মাছ চাষ।এক বছরের ব্যবধানে মাছ বিক্রি করে মসজিদের তহবিলে জমা হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ। ইতোমধ্যে সেই অর্থ মসজিদের অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় কাজে ব্যয় করা হচ্ছে।পাশাপাশি আগামীতে পুকুরের আয় থেকে মাদ্রাসার উন্নয়ন ও পরিচালনা কার্যক্রমেও সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে। সরকারি সম্পদকে কাজে লাগিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানের স্থায়ী আয়ের ব্যবস্থা তৈরির এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে গাঁওকান্দিয়া বাজার জামে মসজিদ ও মাদ্রাসা আর্থিকভাবে আরও সমৃদ্ধ হয়ে উঠবে।

ডেপুটি স্পিকারের উদ্যোগে মাছ চাষে স্বাবলম্বিতার পথে গাঁওকান্দিয়া বাজার মসজিদ, উপকৃত হবে মাদ্রাসাও