ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

রান্নাঘরে ফের বড় ধাক্কা: বাড়ল এলপিজির দাম, কোন সিলিন্ডার কত টাকায় কিনতে হবে?

নিজস্ব প্রতিবেদক, ঢাকাদেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন মূল্য নির্ধারণ করায় বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা করা হয়েছে। এর আগে এই সিলিন্ডারের নির্ধারিত দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।সোমবার (২ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এতে রান্নার জ্বালানি হিসেবে এলপিজি ব্যবহারকারী পরিবারগুলোর ব্যয় আরও বাড়বে। নতুন সিদ্ধান্তে ৫ দশমিক ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত বিভিন্ন ওজনের সিলিন্ডারের দাম সমন্বয় করা হয়েছে। পাশাপাশি বেড়েছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও।বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের নতুন দামবিইআরসির নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের আগের ও বর্তমান দাম নিচে দেওয়া হলো— সিলিন্ডারের ওজন আগের দাম (টাকা) নতুন দাম (টাকা) ৫.৫ কেজি ৮৪২ ৯৪৪ ১২ কেজি ১,৮৩৭ ২,০৬০ ১২.৫ কেজি ১,৯১৩ ২,১৪৬ ১৫ কেজি ২,২৯৬ ২,৫৭৫ ১৬ কেজি প্রযোজ্য নয় ২,৭৮৭ ১৮ কেজি প্রযোজ্য নয় ৩,০৯০ ২০ কেজি ৩,০৬১ ৩,৪৩৪ ২২ কেজি ৩,৩৬৭ ৩,৭৭৭ ২৫ কেজি ৩,৮২৭ ৪,২৯২ ৩০ কেজি ৪,৫৯২ ৫,১৫০ ৩৩ কেজি ৫,০৫১ ৫,৬৬৫ ৩৫ কেজি ৫,৩৫৭ ৬,০০৯ ৪৫ কেজি ৬,৮৮৮ ৭,৭২৬ অন্যদিকে, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বেড়ে ৯১ টাকা ৯৫ পয়সা হয়েছে।নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ার অভিযোগবিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করলেও রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ও ডিলার পয়েন্টে এর চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ক্রেতাদের অভিযোগ, কোথাও কোথাও একটি সিলিন্ডার কিনতে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। অর্থাৎ নির্ধারিত দামের চেয়ে ২০০ থেকে ৪০০ টাকা বেশি গুনতে হচ্ছে তাঁদের।খুচরা বিক্রেতাদের দাবি, কোম্পানি পর্যায়ে গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে ডিলাররা বেশি দামে গ্যাস সরবরাহ করছেন। তাঁদের অভিযোগ, সরবরাহ ব্যবস্থায় অনিয়ম ও যথাযথ নজরদারির অভাবে খুচরা বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি হচ্ছে। এদিকে নতুন করে এলপিজির দাম বাড়ায় সাধারণ ভোক্তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে শীত মৌসুমের আগে রান্নার জ্বালানির ব্যয় বৃদ্ধি পরিবারগুলোর মাসিক বাজেটে বাড়তি চাপ তৈরি করতে পারে।

রান্নাঘরে ফের বড় ধাক্কা: বাড়ল এলপিজির দাম, কোন সিলিন্ডার কত টাকায় কিনতে হবে?