ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে দুর্গাপুরে নির্মিত ভাইরাল বাঁশ-কাঠের সেতুর উদ্বোধন আজ, খুলছে জনসাধারণের জন্য

নেত্রকোনা  দুর্গাপুর উপজেলার শিবগঞ্জ থেকে দুর্গাপুর সংযোগকারী আলোচিত বাঁশ ও কাঠের সেতুর উদ্বোধন আজ। ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে জনগণের চলাচলের সুবিধার্থে নির্মিত এই সেতুটি আজ তাঁর হাতেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর সেতুটি সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।উদ্বোধনকে কেন্দ্র করে সেতুটিকে সাজানো হয়েছে দৃষ্টিনন্দনভাবে। বর্ণিল সাজসজ্জায় নতুন রূপ পেয়েছে পুরো সেতু এলাকা। ব্যতিক্রমী নির্মাণশৈলী ও সৌন্দর্যের কারণে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে এই বাঁশ ও কাঠের সেতুটি।স্থানীয়দের যাতায়াতের সুবিধা এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নের কথা বিবেচনায় নিয়ে ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুটি চালু হলে শিবগঞ্জ ও দুর্গাপুরের মধ্যে মানুষের চলাচলে সুবিধা তৈরি হবে বলে আশা করছেন স্থানীয়রা।সেতুর উদ্বোধনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সেতুর আশপাশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।আজকের উদ্বোধনের মধ্য দিয়ে আলোচিত এই বাঁশ-কাঠের সেতুটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে।

ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে দুর্গাপুরে নির্মিত ভাইরাল বাঁশ-কাঠের সেতুর উদ্বোধন আজ, খুলছে জনসাধারণের জন্য