ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

দুর্গাপুরের পর্যটনকেন্দ্রিক উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পর্যটনশিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিকল্পিত উন্নয়ন, পর্যটন ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং পর্যটকদের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ নভেম্বর ২০২৬) দুর্গাপুরের ঐতিহ্যবাহী বিজয়পুর সাদামাটির পাহাড় এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।সভায় দুর্গাপুর উপজেলার পর্যটনকেন্দ্রিক উন্নয়ন, পর্যটন ব্যবস্থাপনার বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা, পর্যটন এলাকাগুলোর পরিবেশ সংরক্ষণ এবং পর্যটকদের জন্য নিরাপদ ও আকর্ষণীয় পরিবেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।এ সময় স্থানীয় সুধীজন ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা দুর্গাপুরের পর্যটনশিল্পের উন্নয়নে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। পাশাপাশি পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ, কার্যকর পরিকল্পনা এবং স্থানীয় জনগণের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।উল্লেখ্য, বিজয়পুরের সাদামাটির পাহাড়, সোমেশ্বরী নদীসহ দুর্গাপুরের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী পর্যটনস্থানগুলোকে পরিকল্পিতভাবে তুলে ধরতে পারলে এ অঞ্চলের পর্যটনশিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।সভাটির আয়োজন করে উপজেলা প্রশাসন, দুর্গাপুর, নেত্রকোনা।

দুর্গাপুরের পর্যটনকেন্দ্রিক উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত