ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

দুই পক্ষের সংঘর্ষে নিহত সাদ্দাম, হাসপাতালে চিকিৎসাধীন তিন আহত

কলমাকান্দায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

কলমাকান্দায় দুই পক্ষের সংঘর্ষে নিহত সাদ্দাম হোসেন।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের খাতে সালেঙ্গা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় দুরবীন মিয়া, আজহার ও হাদিস নামে আরও তিনজন আহত হয়েছেন।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে মো. সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ৩ নম্বর পোগলা ইউনিয়নের খাতে সালেঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন ওই গ্রামের আবদুল হাসিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় চুরি ও ছিনতাইয়ের অভিযোগের প্রতিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার রাতে সেই বিরোধের জেরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে সাদ্দাম গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদ্দাম হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহতরা হলেন দুরবীন মিয়া (৩৬), আজহার (২২) ও হাদিস (৩০)। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, প্রাথমিকভাবে বিরোধের জেরে এ সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে।

বিষয় : নেত্রকোনা সংঘর্ষ কলমাকান্দা নেত্রকোনা সাদ্দাম হোসেন পোগলা ইউনিয়ন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

রোববার, ০১ নভেম্বর ২০২৬

কলমাকান্দায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের খাতে সালেঙ্গা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় দুরবীন মিয়া, আজহার ও হাদিস নামে আরও তিনজন আহত হয়েছেন।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে মো. সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ৩ নম্বর পোগলা ইউনিয়নের খাতে সালেঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন ওই গ্রামের আবদুল হাসিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় চুরি ও ছিনতাইয়ের অভিযোগের প্রতিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার রাতে সেই বিরোধের জেরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে সাদ্দাম গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদ্দাম হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহতরা হলেন দুরবীন মিয়া (৩৬), আজহার (২২) ও হাদিস (৩০)। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, প্রাথমিকভাবে বিরোধের জেরে এ সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে।

নেত্র দেশ ২৪

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪