ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

দুর্গাপুরে কোনাপাড়া জামে মসজিদে নামাজের কার্যক্রম শুরু

দুর্গাপুরের কোনাপাড়া (চরপাড়া) এলাকায় নবনির্মিত জামে মসজিদে নামাজের কার্যক্রম শুরু হয়েছে।
নেত্রকোনার দুর্গাপুরের বাকলজোড়া ইউনিয়নের কোনাপাড়া (চরপাড়া) এলাকায় নবনির্মিত জামে মসজিদে জুমার খুতবা পাঠের মধ্য দিয়ে নামাজের কার্যক্রম শুরু হয়েছে

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের কোনাপাড়া (চরপাড়া) এলাকায় নবনির্মিত কোনাপাড়া জামে মসজিদে আনুষ্ঠানিকভাবে নামাজের কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে জুমার খুতবা পাঠের মধ্য দিয়ে মসজিদটির কার্যক্রমের সূচনা হয়।

এ উপলক্ষে জুমার খুতবা পাঠ করেন দুর্গাপুরের বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাওলানা মামুনুর রশীদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ হুসাইন আহমেদ, উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম রফিক ও হাবিবুর রহমান, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী হাসান কলি, প্রবাসী নুরুল ইসলাম এবং কোনাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাপ্পি।

এ ছাড়া স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

নবনির্মিত মসজিদে নামাজের কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় মুসল্লিদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা গেছে। মসজিদটি এলাকার মানুষের নিয়মিত নামাজ আদায়সহ ধর্মীয় কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা। পাশাপাশি ধর্মীয় শিক্ষা চর্চা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতেও মসজিদটি ভূমিকা রাখবে বলে তাঁরা মনে করছেন।

বিষয় : কোনাপাড়া জামে মসজিদ দুর্গাপুর, নেত্রকোনা, বাকলজোড়া ইউনিয়ন, মসজিদ উদ্বোধন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

দুর্গাপুরে কোনাপাড়া জামে মসজিদে নামাজের কার্যক্রম শুরু

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image
নেত্রকোনার দুর্গাপুরের বাকলজোড়া ইউনিয়নের কোনাপাড়া (চরপাড়া) এলাকায় নবনির্মিত জামে মসজিদে জুমার খুতবা পাঠের মধ্য দিয়ে নামাজের কার্যক্রম শুরু হয়েছে

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের কোনাপাড়া (চরপাড়া) এলাকায় নবনির্মিত কোনাপাড়া জামে মসজিদে আনুষ্ঠানিকভাবে নামাজের কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে জুমার খুতবা পাঠের মধ্য দিয়ে মসজিদটির কার্যক্রমের সূচনা হয়।

এ উপলক্ষে জুমার খুতবা পাঠ করেন দুর্গাপুরের বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাওলানা মামুনুর রশীদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ হুসাইন আহমেদ, উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম রফিক ও হাবিবুর রহমান, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী হাসান কলি, প্রবাসী নুরুল ইসলাম এবং কোনাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাপ্পি।

এ ছাড়া স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

নবনির্মিত মসজিদে নামাজের কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় মুসল্লিদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা গেছে। মসজিদটি এলাকার মানুষের নিয়মিত নামাজ আদায়সহ ধর্মীয় কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা। পাশাপাশি ধর্মীয় শিক্ষা চর্চা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতেও মসজিদটি ভূমিকা রাখবে বলে তাঁরা মনে করছেন।

নেত্র দেশ ২৪

ব্যবস্থাপনা পরিচালক: আসিফ খান
নির্বাহী সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪