ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

পাখপাখালির ছড়া’ গ্রন্থের জন্য বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন এনামূল হক পলাশ

'পাখপাখালির ছড়া' গ্রন্থের জন্যে সেরা লেখক সম্মাননা পেলেন নেত্রকোণার কবি ও শিশু সাহিত্যিক এনামূল হক পলাশ

পাখপাখালির ছড়া’ গ্রন্থের জন্য বাবুই সেরা লেখক সম্মাননা ২০২৬ পেয়েছেন কবি ও শিশুসাহিত্যিক এনামূল হক পলাশ।
পাখপাখালির ছড়া’ গ্রন্থের জন্য বাবুই সেরা লেখক সম্মাননা ২০২৬ পেয়েছেন নেত্রকোনার কবি ও শিশুসাহিত্যিক এনামূল হক পলাশ।

পাখপাখালির ছড়া’ গ্রন্থের জন্য ‘বাবুই সেরা লেখক সম্মাননা ২০২৬’ পেয়েছেন নেত্রকোনার কবি ও শিশুসাহিত্যিক এনামূল হক পলাশ। শনিবার (২৪ অক্টোবর) রাজধানী ঢাকার বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত দিনব্যাপী ‘শিশুসাহিত্য উৎসব ২০২৬’-এ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তিন শতাধিক শিশুসাহিত্যিকের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। দিনব্যাপী আয়োজনে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তাৎক্ষণিক গল্প ও ছড়া লেখা, জাদু প্রদর্শনী, কবিতা ও ছড়াপাঠ এবং লেখক-সম্পাদকদের মুখোমুখি সংলাপসহ নানা আয়োজন।

উৎসবের সূচনা বক্তব্য দেন শিশুসাহিত্য উৎসব উদযাপন কমিটির সদস্যসচিব কাদের বাবু। বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ ফিতা কেটে ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাষাবিজ্ঞানী, গবেষক, লেখক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা। সভাপতিত্ব করেন কবি রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি হাসান হাফিজ, শিশুসাহিত্যিক রোকেয়া খাতুন রুবী ও শিশুসাহিত্যিক জুলফিকার শাহাদাৎ।

উৎসবের বিভিন্ন পর্বে শিশুদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি শিশুসাহিত্যের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং নতুন লেখকদের জন্য লেখালেখির সুযোগ তৈরির বিষয়ে আলোচনা হয়। তাৎক্ষণিক গল্প ও ছড়া লেখার প্রতিযোগিতা, জাদু প্রদর্শনী এবং দেশের বিভিন্ন অঞ্চলের কবি-লেখকদের ছড়া ও কবিতা পাঠ ছিল আয়োজনের উল্লেখযোগ্য অংশ।

বিকেলের অধিবেশনে জাতীয় পত্রিকার শিশুসাহিত্য পাতার সম্পাদকদের সঙ্গে লেখকদের সরাসরি প্রশ্নোত্তর ও মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়। এতে শিশুসাহিত্যের মানোন্নয়ন এবং নতুন লেখকদের প্রকাশনার সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয়।

দিনের শেষ পর্বে ‘বাবুই সেরা লেখক সম্মাননা ২০২৬’ প্রদান করা হয়। এ পর্বে ‘পাখপাখালির ছড়া’ গ্রন্থের জন্য সম্মাননা পান নেত্রকোনার কবি ও শিশুসাহিত্যিক এনামূল হক পলাশ।

তাঁর এ অর্জন নেত্রকোনার সাহিত্যাঙ্গনে আনন্দের উপলক্ষ তৈরি করেছে। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উৎসব দেশের শিশুসাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে ভূমিকা রাখবে।

বিষয় : পাখপাখালির ছড়া এনামূল হক পলাশ বাবুই সেরা বাবুই সেরা লেখক সম্মাননা ২০২৬ শিশুসাহিত্য উৎসব ২০২৬ নেত্রকোনার কবি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

'পাখপাখালির ছড়া' গ্রন্থের জন্যে সেরা লেখক সম্মাননা পেলেন নেত্রকোণার কবি ও শিশু সাহিত্যিক এনামূল হক পলাশ

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image
পাখপাখালির ছড়া’ গ্রন্থের জন্য বাবুই সেরা লেখক সম্মাননা ২০২৬ পেয়েছেন নেত্রকোনার কবি ও শিশুসাহিত্যিক এনামূল হক পলাশ।

পাখপাখালির ছড়া’ গ্রন্থের জন্য ‘বাবুই সেরা লেখক সম্মাননা ২০২৬’ পেয়েছেন নেত্রকোনার কবি ও শিশুসাহিত্যিক এনামূল হক পলাশ। শনিবার (২৪ অক্টোবর) রাজধানী ঢাকার বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত দিনব্যাপী ‘শিশুসাহিত্য উৎসব ২০২৬’-এ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তিন শতাধিক শিশুসাহিত্যিকের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। দিনব্যাপী আয়োজনে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তাৎক্ষণিক গল্প ও ছড়া লেখা, জাদু প্রদর্শনী, কবিতা ও ছড়াপাঠ এবং লেখক-সম্পাদকদের মুখোমুখি সংলাপসহ নানা আয়োজন।

উৎসবের সূচনা বক্তব্য দেন শিশুসাহিত্য উৎসব উদযাপন কমিটির সদস্যসচিব কাদের বাবু। বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ ফিতা কেটে ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাষাবিজ্ঞানী, গবেষক, লেখক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা। সভাপতিত্ব করেন কবি রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি হাসান হাফিজ, শিশুসাহিত্যিক রোকেয়া খাতুন রুবী ও শিশুসাহিত্যিক জুলফিকার শাহাদাৎ।

উৎসবের বিভিন্ন পর্বে শিশুদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি শিশুসাহিত্যের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং নতুন লেখকদের জন্য লেখালেখির সুযোগ তৈরির বিষয়ে আলোচনা হয়। তাৎক্ষণিক গল্প ও ছড়া লেখার প্রতিযোগিতা, জাদু প্রদর্শনী এবং দেশের বিভিন্ন অঞ্চলের কবি-লেখকদের ছড়া ও কবিতা পাঠ ছিল আয়োজনের উল্লেখযোগ্য অংশ।

বিকেলের অধিবেশনে জাতীয় পত্রিকার শিশুসাহিত্য পাতার সম্পাদকদের সঙ্গে লেখকদের সরাসরি প্রশ্নোত্তর ও মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়। এতে শিশুসাহিত্যের মানোন্নয়ন এবং নতুন লেখকদের প্রকাশনার সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয়।

দিনের শেষ পর্বে ‘বাবুই সেরা লেখক সম্মাননা ২০২৬’ প্রদান করা হয়। এ পর্বে ‘পাখপাখালির ছড়া’ গ্রন্থের জন্য সম্মাননা পান নেত্রকোনার কবি ও শিশুসাহিত্যিক এনামূল হক পলাশ।

তাঁর এ অর্জন নেত্রকোনার সাহিত্যাঙ্গনে আনন্দের উপলক্ষ তৈরি করেছে। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উৎসব দেশের শিশুসাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে ভূমিকা রাখবে।

নেত্র দেশ ২৪

ব্যবস্থাপনা পরিচালক: আসিফ খান
নির্বাহী সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪