ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

দুর্গাপুর-কলমাকান্দাকে পর্যটন নগরী গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার কায়সার কামাল

দুর্গাপুর-কলমাকান্দাকে পর্যটন নগরী গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

নেত্রকোনা-১ আসনের দুর্গাপুর ও কলমাকান্দাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগের কথা জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিজয়পুর সাদামাটির পাহাড় পরিদর্শন শেষে তিনি পরিকল্পনার কথা জানান।

‘আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী’—এই প্রত্যয় ব্যক্ত করে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের উদ্যোগের কথা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। দুর্গাপুর ও কলমাকান্দার প্রাকৃতিক সৌন্দর্য দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি পর্যটনকেন্দ্রিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বিনিয়োগের পরিবেশ তৈরির পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুরের সাদামাটির পাহাড় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি ইতিমধ্যে পর্যটনমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। মন্ত্রী শিগগিরই এ এলাকা পরিদর্শনে আসবেন বলে আশা করা হচ্ছে। এর আগে পর্যটন মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল দুর্গাপুর ও কলমাকান্দার পর্যটন সম্ভাব্যতা যাচাই করতে এলাকায় আসবে।

তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে শিগগিরই এলাকার আকাশচিত্র বা অ্যারিয়াল ভিউ ধারণের চেষ্টা করা হবে। পরে এসব চিত্র পর্যটন করপোরেশন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হবে।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দীর্ঘদিন ধরে দুর্গাপুর-কলমাকান্দাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা থাকলেও প্রয়োজনীয় উদ্যোগ ও নথিপত্রের ঘাটতির কারণে তা বাস্তবায়নে অগ্রগতি হয়নি। এবার সেই প্রত্যাশা বাস্তবে রূপ দিতে কাজ শুরু হয়েছে।

তিনি জানান, শুধু কথায় নয়, বাস্তব কাজের মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করতে চান তাঁরা।

বিষয় : netrodesh24 নেএদেশ২৪ ব্যারিস্টার কায়সার কামাল দুর্গাপুর পর্যটন কলমাকান্দা পর্যটন, বিজয়পুর সাদামাটির পাহাড় নেত্রকোনা-১, নেত্রকোনা পর্যটন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

দুর্গাপুর-কলমাকান্দাকে পর্যটন নগরী গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image
নেত্রকোনা-১ আসনের দুর্গাপুর ও কলমাকান্দাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগের কথা জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিজয়পুর সাদামাটির পাহাড় পরিদর্শন শেষে তিনি পরিকল্পনার কথা জানান।

‘আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী’—এই প্রত্যয় ব্যক্ত করে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের উদ্যোগের কথা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। দুর্গাপুর ও কলমাকান্দার প্রাকৃতিক সৌন্দর্য দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি পর্যটনকেন্দ্রিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বিনিয়োগের পরিবেশ তৈরির পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুরের সাদামাটির পাহাড় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি ইতিমধ্যে পর্যটনমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। মন্ত্রী শিগগিরই এ এলাকা পরিদর্শনে আসবেন বলে আশা করা হচ্ছে। এর আগে পর্যটন মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল দুর্গাপুর ও কলমাকান্দার পর্যটন সম্ভাব্যতা যাচাই করতে এলাকায় আসবে।

তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে শিগগিরই এলাকার আকাশচিত্র বা অ্যারিয়াল ভিউ ধারণের চেষ্টা করা হবে। পরে এসব চিত্র পর্যটন করপোরেশন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হবে।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দীর্ঘদিন ধরে দুর্গাপুর-কলমাকান্দাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা থাকলেও প্রয়োজনীয় উদ্যোগ ও নথিপত্রের ঘাটতির কারণে তা বাস্তবায়নে অগ্রগতি হয়নি। এবার সেই প্রত্যাশা বাস্তবে রূপ দিতে কাজ শুরু হয়েছে।

তিনি জানান, শুধু কথায় নয়, বাস্তব কাজের মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করতে চান তাঁরা।

নেত্র দেশ ২৪

ব্যবস্থাপনা পরিচালক: আসিফ খান
নির্বাহী সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪