ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

মোহনগঞ্জে প্রবাসীর বাড়ির ঠিকানা জানতে চেয়ে যুবককে গুলি

মোহনগঞ্জে প্রবাসীর খোঁজে আততায়ী ভুল টার্গেটে যুবক গুলিবিদ্ধ

নেত্রকোনার মোহনগঞ্জে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির ঠিকানা জানতে চেয়ে সুজন পাল নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। আহত যুবক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে দুর্বৃত্তদের গুলিতে সুজন পাল (৩৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে পৌর এলাকার মাইলোড়া রামকৃষ্ণ মিশন মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির ঠিকানা জানতে চাওয়া দুই মুখোশধারীর গুলিতে আহত হন সুজন।

আহত সুজন পাল নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেহেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জ পৌরশহরের একটি মিষ্টির দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। কাজের সুবিধার্থে স্ত্রী ও সন্তানকে নিয়ে মাইলোড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

সুজনের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য বাসা থেকে বের হন তিনি। পাশের রামকৃষ্ণ মন্দিরের সামনের পুকুরে যাওয়ার সময় মোটরসাইকেলে করে আসা মুখোশধারী দুই ব্যক্তি তাঁর কাছে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির অবস্থান জানতে চান। এ সময় তাঁদের একজন অস্ত্র বের করলে সুজন আতঙ্কিত হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় সুজনকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার বলেন, সুজন পালের ডান কাঁধের নিচে গুলি লেগেছে। সকালে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান এবং মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করেছে। ঘটনার কারণ অনুসন্ধান এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অপরাধী যে-ই হোক, তাঁকে খুঁজে বের করা হবে।

বিষয় : মোহনগঞ্জ সংবাদ সুজন পাল, মোহনগঞ্জে গুলির ঘটনা, নেত্রকোনা সংবাদ মাইলোড়া পলাশ সাহা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মোহনগঞ্জে প্রবাসীর খোঁজে আততায়ী ভুল টার্গেটে যুবক গুলিবিদ্ধ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image
নেত্রকোনার মোহনগঞ্জে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির ঠিকানা জানতে চেয়ে সুজন পাল নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। আহত যুবক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে দুর্বৃত্তদের গুলিতে সুজন পাল (৩৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে পৌর এলাকার মাইলোড়া রামকৃষ্ণ মিশন মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির ঠিকানা জানতে চাওয়া দুই মুখোশধারীর গুলিতে আহত হন সুজন।

আহত সুজন পাল নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেহেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জ পৌরশহরের একটি মিষ্টির দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। কাজের সুবিধার্থে স্ত্রী ও সন্তানকে নিয়ে মাইলোড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

সুজনের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য বাসা থেকে বের হন তিনি। পাশের রামকৃষ্ণ মন্দিরের সামনের পুকুরে যাওয়ার সময় মোটরসাইকেলে করে আসা মুখোশধারী দুই ব্যক্তি তাঁর কাছে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির অবস্থান জানতে চান। এ সময় তাঁদের একজন অস্ত্র বের করলে সুজন আতঙ্কিত হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় সুজনকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার বলেন, সুজন পালের ডান কাঁধের নিচে গুলি লেগেছে। সকালে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান এবং মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করেছে। ঘটনার কারণ অনুসন্ধান এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অপরাধী যে-ই হোক, তাঁকে খুঁজে বের করা হবে।

নেত্র দেশ ২৪

ব্যবস্থাপনা পরিচালক: আসিফ খান
নির্বাহী সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪