ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা উদ্ধার, আটক দুইজন

নেত্রকোণার কেন্দুয়ায় ১০৫ পিস ইয়াবাসহ দুইজন আটক

ছবি-নেত্রকোণার কেন্দুয়ায় ১০৫ পিস ইয়াবাসহ দুইজন আটক
নেত্রকোনার কেন্দুয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (৬ নভেম্বর) ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দলপা ইউনিয়নের দাইলা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ১০৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের দাইলা (নদীর পাড়) এলাকার মৃত মোতালিবের ছেলে নুর জামাল (২৮) এবং গড়াডোবা ইউনিয়নের বাশাটি গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে মো. রোমান (৩২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিষয় : ইয়াবা সহ আটক কেন্দুয়া নেত্রকোনা পুলিশ অভিযান মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

নেত্রকোণার কেন্দুয়ায় ১০৫ পিস ইয়াবাসহ দুইজন আটক

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image
নেত্রকোনার কেন্দুয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (৬ নভেম্বর) ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দলপা ইউনিয়নের দাইলা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ১০৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের দাইলা (নদীর পাড়) এলাকার মৃত মোতালিবের ছেলে নুর জামাল (২৮) এবং গড়াডোবা ইউনিয়নের বাশাটি গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে মো. রোমান (৩২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নেত্র দেশ ২৪

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪