ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

সোমেশ্বরী নদীতে অভিযান চালিয়ে একজনকে অর্থদণ্ড; পৃথক অভিযানে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা, মাদক সেবনে দুইজনের কারাদণ্ড

ছবি - দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা, মাদক সেবনে দুইজনের কারাদণ্ড
নেত্রকোনার দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা এবং মাদক সেবন করে জনশান্তি বিনষ্টের দায়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিনে মাদকদ্রব্য সেবন করে জনশান্তি বিনষ্টের অভিযোগে দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগর এলাকায় সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিচালিত এ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এদিকে, একই দিন বিকেল ৪টার দিকে দুর্গাপুর পৌর এলাকার চর মোক্তারপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য সেবন করে জনশান্তি বিনষ্ট করার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সালমান (১৮) নামের একজনকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং রফিকুল (৪৫) নামের অপর একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উভয় অভিযান পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

অবৈধ বালু উত্তোলন ও মাদকবিরোধী এসব অভিযানের মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, পরিবেশ সুরক্ষা এবং জনশান্তি বজায় রাখার বিষয়ে প্রশাসনের তৎপরতার বিষয়টি উঠে এসেছে।

বিষয় : অবৈধ বালু উত্তোলন জরিমানা দূর্গাপুর নেত্রকোনা ভ্রাম্যমাণ আদালত মাদক বিরুদ্ধি অভিজান মোবাইল কোর্ট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা, মাদক সেবনে দুইজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image
নেত্রকোনার দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা এবং মাদক সেবন করে জনশান্তি বিনষ্টের দায়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিনে মাদকদ্রব্য সেবন করে জনশান্তি বিনষ্টের অভিযোগে দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগর এলাকায় সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিচালিত এ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এদিকে, একই দিন বিকেল ৪টার দিকে দুর্গাপুর পৌর এলাকার চর মোক্তারপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য সেবন করে জনশান্তি বিনষ্ট করার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সালমান (১৮) নামের একজনকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং রফিকুল (৪৫) নামের অপর একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উভয় অভিযান পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

অবৈধ বালু উত্তোলন ও মাদকবিরোধী এসব অভিযানের মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, পরিবেশ সুরক্ষা এবং জনশান্তি বজায় রাখার বিষয়ে প্রশাসনের তৎপরতার বিষয়টি উঠে এসেছে।

নেত্র দেশ ২৪

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪