ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

ছোট পাতলাবন এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর অভিযান, আটক করা সম্ভব হয়নি কাউকে

কলমাকান্দায় বিজিবির অভিযানে ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ

ছবি - কলমাকান্দায় বিজিবির অভিযানে ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ
নেত্রকোনার কলমাকান্দায় বরুয়াকোনা বিওপির সীমান্ত এলাকায় বিজিবির মাদকবিরোধী অভিযানে ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিস্তারিত পড়ুন Netro Desh 24-এ।

 নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, বরুয়াকোনা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ছোট পাতলাবন নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানিক দল পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধ এবং মাদকের বিস্তার রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিষয় : কলমাকান্দা নেত্রকোনা কলমাকান্দা মাদক অভিযান বিওপি মদ ইয়াবা গুপ্ত অভিযান মাদক দ্রব্য জব্দ মাদক বিরোধী অভিযান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

কলমাকান্দায় বিজিবির অভিযানে ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image
নেত্রকোনার কলমাকান্দায় বরুয়াকোনা বিওপির সীমান্ত এলাকায় বিজিবির মাদকবিরোধী অভিযানে ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিস্তারিত পড়ুন Netro Desh 24-এ।

 নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, বরুয়াকোনা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ছোট পাতলাবন নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানিক দল পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধ এবং মাদকের বিস্তার রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নেত্র দেশ ২৪

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪