নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, বরুয়াকোনা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ছোট পাতলাবন নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানিক দল পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধ এবং মাদকের বিস্তার রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।