জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সব এলাকায় শুক্রবার (৩০ অক্টোবর) দুই দফায় মোট সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
দুর্গাপুর জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩৩ কেভি বিদ্যুৎ লাইন বন্ধ রেখে রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনার কারণে শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কাজ বাস্তবায়নের স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ও চালুর নির্ধারিত সময়ে কিছুটা কমবেশি হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এ সময় গ্রাহকদের ধৈর্য ধারণের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি বিজ্ঞপ্তিটি সবার কাছে পৌঁছে দিতে নিজ নিজ অবস্থান থেকে প্রচারের আহ্বান জানিয়েছে দুর্গাপুর জোনাল অফিস।