নেত্রকোনার দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এক সিএনজিচালককে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে দুর্গাপুর উপজেলায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট সিএনজিচালককে ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট পরিবহনচালকদের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় বন্ধে প্রশাসনের এ ধরনের তদারকি গণপরিবহনে শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।