নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন ইউনিয়ন পরিষদগুলোতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে মোট ৮৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
প্রতিষ্ঠান: নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়
পদের নাম: হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৮৬টি
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
কর্মস্থল: ইউনিয়ন পরিষদ
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে বাণিজ্য বিভাগ থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ নিয়ে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা
১২ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে রিট পিটিশন মামলার পক্ষভুক্ত ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা পাওয়া যাবে নেত্রকোনা জেলা প্রশাসকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে।
আবেদনের ওয়েবসাইট: dcnetrokona.teletalk.com.bd
আবেদনের শেষ সময়: ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।
আবেদনের আগে প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।