মোহনগঞ্জ পৌর শহরের বিখ্যাত ও প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার (১৪-১০-২৬) সকাল ১১ ঘটিকায় মনোনীত সদস্যদের নিয়ে এক আনুষ্ঠানিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ১২ জন মনোনীত সদস্যের মধ্যে ১১জন উপস্থিত ছিলেন।
উপস্থিত সকল সদস্যগণের আলোচনায় সর্বসম্মতিক্রমে বিদ্যুৎসাহী সদস্য (পুরুষ) মো. ইমন তালুকদারকে সভাপতি ও পপি আক্তারকে সহসভাপতি হিসেবে মনোনীত করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকার বলে উক্ত পরিষদের সদস্য সচিব হিসেবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধি মো. আব্দুল মালেক। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খাইরুল ইসলাম।
সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পর সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দনা ধর।
সভায় উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের বারবার নির্বাচিত পৌর কাউন্সিলর মো. নূরুল মোমেন বাবু, মনোনীত সদস্যগণ ও বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী।
বক্তরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নবগঠিত স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মো. ইমন তালুকদার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, সবার পরামর্শে বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো।
পরিশেষে সভাপতি সবার সুস্বাস্থ্য কামনা ও শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।