ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় আটক একজন।

দিনাজপুরের বীরগঞ্জ পুলিশ এক রাতে ৬ চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে

ছবি - দিনাজপুরের বীরগঞ্জ পুলিশ এক রাতে ৬ চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে
দিনাজপুরের বীরগঞ্জে পুলিশের অভিযানে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মোটরসাইকেলগুলোর আনুমানিক মূল্য ৭ লাখ ৩০ হাজার টাকা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এক রাতে ৬ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। যার আনুমানিক মুল্য ৭ লক্ষ ৩০ হাজার টাকা প্রায়। 

৫ নভেম্বর বৃহস্পতিবার বেলা ২ টায় বীরগঞ্জ থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার জানায়, এসআই দেবাশীষ চন্দ্র বর্মণ ও এসআই জাহাঙ্গীর বাদশা রনি’র নেতৃত্বে এসআই দীপু কুমার, এসআই রায়হান নবী, এএসআই একরামুল হক গোপন সংবাদের ভিত্তিতে ৪ নভেম্বর রাতে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বাছারগ্রাম পূর্বপাড়ায় নজরুল ইসলামের ছেলে মোঃ মোশারফ হোসেন ওরফে মশিউর (৩৮) এর বাড়ীতে অভিযান চালায়। তার বাড়ীতে রাখা চোরাই ৬ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ মোঃ মোশারফ হোসেন ওরফে মশিউর কে আটক করে। যার আনুমানিক মুল্য ৭ লক্ষ ৩০ হাজার টাকা প্রায়। 

এসময় প্রতিবেশী সাক্ষীদের উপস্থিতিতে আটক কৃত মোশারফ মোটরাসাইকেল গুলির বিষয়ে কোন সন্তোষজনক জবাব দিতে পারে নাই এবং কোন বৈধ কাগজপত্রও দেখাতে পারে নাই। তাকে জিজ্ঞাসাবাদ কালে সে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার শাহপাড়া গ্রামের নেফাউরের ছেলে মোঃ গোলাপ মিয়া (৪৫) মোটরাসাইকেল গুলি চুরি সাথে জড়িত বলে জানায়। দিনাজপুর জেলাসহ আশেপাশের বিভিন্ন জেলা ও উপজেলার কয়েজনের সহযোগী অন্তজেলা মোটরাসাইকেল চোর তার বাড়ীতে হেফাজতে রেখে বিক্রয়ের চেষ্টা চালাচ্ছিলো।

সংবাদ সম্মেলন কালে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আক্তারুল ইসলাম সরকার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, এসআই দেবাশীষ চন্দ্র বর্মণ ও এসআই জাহাঙ্গীর বাদশা রনি উপস্থিত ছিলেন।

বিষয় : অপরাধ গ্রেফতার বাংলাদেশ পুলিশ রংপুর দিনাজপুর বীরগঞ্জ অপরাধ মোটরবাইক উদ্ধার গ্রেফতার পুলিশ অভিযান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জ পুলিশ এক রাতে ৬ চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image
দিনাজপুরের বীরগঞ্জে পুলিশের অভিযানে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মোটরসাইকেলগুলোর আনুমানিক মূল্য ৭ লাখ ৩০ হাজার টাকা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এক রাতে ৬ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। যার আনুমানিক মুল্য ৭ লক্ষ ৩০ হাজার টাকা প্রায়। 

৫ নভেম্বর বৃহস্পতিবার বেলা ২ টায় বীরগঞ্জ থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার জানায়, এসআই দেবাশীষ চন্দ্র বর্মণ ও এসআই জাহাঙ্গীর বাদশা রনি’র নেতৃত্বে এসআই দীপু কুমার, এসআই রায়হান নবী, এএসআই একরামুল হক গোপন সংবাদের ভিত্তিতে ৪ নভেম্বর রাতে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বাছারগ্রাম পূর্বপাড়ায় নজরুল ইসলামের ছেলে মোঃ মোশারফ হোসেন ওরফে মশিউর (৩৮) এর বাড়ীতে অভিযান চালায়। তার বাড়ীতে রাখা চোরাই ৬ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ মোঃ মোশারফ হোসেন ওরফে মশিউর কে আটক করে। যার আনুমানিক মুল্য ৭ লক্ষ ৩০ হাজার টাকা প্রায়। 

এসময় প্রতিবেশী সাক্ষীদের উপস্থিতিতে আটক কৃত মোশারফ মোটরাসাইকেল গুলির বিষয়ে কোন সন্তোষজনক জবাব দিতে পারে নাই এবং কোন বৈধ কাগজপত্রও দেখাতে পারে নাই। তাকে জিজ্ঞাসাবাদ কালে সে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার শাহপাড়া গ্রামের নেফাউরের ছেলে মোঃ গোলাপ মিয়া (৪৫) মোটরাসাইকেল গুলি চুরি সাথে জড়িত বলে জানায়। দিনাজপুর জেলাসহ আশেপাশের বিভিন্ন জেলা ও উপজেলার কয়েজনের সহযোগী অন্তজেলা মোটরাসাইকেল চোর তার বাড়ীতে হেফাজতে রেখে বিক্রয়ের চেষ্টা চালাচ্ছিলো।

সংবাদ সম্মেলন কালে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আক্তারুল ইসলাম সরকার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, এসআই দেবাশীষ চন্দ্র বর্মণ ও এসআই জাহাঙ্গীর বাদশা রনি উপস্থিত ছিলেন।

নেত্র দেশ ২৪

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪