ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

বিজিবির অভিযানে ফলসহ পিকআপ জব্দ, চালক ও গাড়ির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কলমাকান্দা সীমান্তে ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমন ফলসহ পিকআপ আটক

ছবি-Netrodesh24
নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে বিজিবির অভিযানে ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমন ফলসহ একটি পিকআপ আটক করা হয়েছে। এ ঘটনায় চালক ও গাড়ির মালিককে শনাক্ত করেছে বিজিবি।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী পাঁচগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমন ফলসহ একটি পিকআপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় পিকআপের চালক ও গাড়ির মালিককে শনাক্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বুধবার (৪ নভেম্বর) রাত ১১টার দিকে ৩১ বিজিবির পাঁচগাঁও ক্যাম্পের সদস্যরা দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফলসহ পিকআপটি আটক করেন। আটক পিকআপটির নম্বর ঢাকা মেট্রো-ন-১২-৮৫৭৯।

বিজিবি সূত্রে জানা যায়, পিকআপের চালক সজিবুল (২১)। তিনি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কালাগড় গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। পরে অনুসন্ধানের মাধ্যমে গাড়ির মালিক মো. মাহমুদুল হাসান (২৪)-এর পরিচয়ও শনাক্ত করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে ৩১ বিজিবি নেত্রকোনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, পাঁচগাঁও ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমন ফলসহ পিকআপটি আটক করা হয়েছে। এ ঘটনায় চালক ও গাড়ির মালিককে শনাক্ত করা হয়েছে। আটক ফল ও গাড়ির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

কলমাকান্দা সীমান্তে ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমন ফলসহ পিকআপ আটক

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image
নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে বিজিবির অভিযানে ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমন ফলসহ একটি পিকআপ আটক করা হয়েছে। এ ঘটনায় চালক ও গাড়ির মালিককে শনাক্ত করেছে বিজিবি।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী পাঁচগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমন ফলসহ একটি পিকআপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় পিকআপের চালক ও গাড়ির মালিককে শনাক্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বুধবার (৪ নভেম্বর) রাত ১১টার দিকে ৩১ বিজিবির পাঁচগাঁও ক্যাম্পের সদস্যরা দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফলসহ পিকআপটি আটক করেন। আটক পিকআপটির নম্বর ঢাকা মেট্রো-ন-১২-৮৫৭৯।

বিজিবি সূত্রে জানা যায়, পিকআপের চালক সজিবুল (২১)। তিনি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কালাগড় গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। পরে অনুসন্ধানের মাধ্যমে গাড়ির মালিক মো. মাহমুদুল হাসান (২৪)-এর পরিচয়ও শনাক্ত করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে ৩১ বিজিবি নেত্রকোনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, পাঁচগাঁও ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমন ফলসহ পিকআপটি আটক করা হয়েছে। এ ঘটনায় চালক ও গাড়ির মালিককে শনাক্ত করা হয়েছে। আটক ফল ও গাড়ির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

নেত্র দেশ ২৪

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪